জানতে এবং জানাতে শেখ রাসেল শিশু গ্রন্থাগার
- বইয়ের সংখ্যাঃ ৩৬৮৪৫
- সদস্য সংখ্যাঃ ৪৩০০ জন
- বঙ্গবন্ধু কর্নার এবং অডিও ভিজ্যুয়াল ইউনিট ও রুম থিয়েটার ।
- বিশেষ সংগ্রহঃ ২৫ খন্ডে বঙ্গবন্ধু সিরিজ গ্রন্থমালা, পাঁচ খন্ডে শিশুবিশ্বকোষ, এশিয়ার লোককাহিনী, রচনাবলি, শিশু একাডেমি বাংলা অভিধান এবং বিভিন্ন পত্র পত্রিকার শিশু পাতার আর্কাইভ
- মাসিক পত্রিকা গ্রাহকঃ বিজ্ঞানচিন্তা, কিশোর আলো, কিশোর বাংলা, টইটম্বুর , সচিত্র বাংলাদেশ, নবারুন, শব্দঘর, কম্পিউটার জগত, সাত রং, Bangladesh Quarterly
- দৈনিক পত্রিকা গ্রাহকঃ সমকাল, ইত্তেফাক, প্রথমআলো, কালেরকন্ঠ,জনকন্ঠ যুগান্তর,The Daily Observer
- ব্যবহারকারিঃ বিভিন্ন বয়সের শিশু-কিশোররা ছাড়াও শিশুবিষয়ক গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ
- সদস্য ফি (এককালিন) ১০০ টাকা
- সময় সূচিঃ শনিবার থেকে শুক্রবার সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা ।
বাংলাদেশের শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন তথা বুদ্ধি-বৃত্তিক, শারিরীক, সাংস্কৃতিক ও যোগাযোগের ক্ষেত্রে দক্ষতা ও কাঙ্খিত উন্নতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি নিরলসভাবে কাজ করে চলছে ।
বাংলাদেশ শিশু একাডেমি লাইব্রেরি নেটওয়ার্ক সরকারি এবং আন্তর্জাতিক ও জাতিয় পর্যায়ের বিভিন্ন সংস্থার সহযোগিতায় শিশু-কিশোরদের জন্য ব্যাপক তথ্য ভান্ডার ও যোগাযোগ কেন্দ্র গড়ে তুলেছে।কেন্দ্রীয় কার্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় অবস্থিত শেখ রাসেল শিশু গ্রন্থাগারটি সম্পূর্ণ শিতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক ও আকর্ষনিয় ইন্টেরিওর ডিজাইন সমৃদ্ধ । শিশু বান্ধব পরিবেশে এই গ্রন্থাগারে রয়েছে এক সাথে ১০০ জন শিশু-কিশোরের বই পাঠের সুবিধা ।
বই পাঠের পাশাপাশি শিশু/কিশোরদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশেপ্রেমে উজ্জীবিত করার লক্ষে এই প্রান্থাগারে রয়েছে বঙ্গবন্ধুকে জানো এবং বাংলাদেশকে জানো র্শীষক বঙ্গবন্ধু কর্নার । এছাড়া প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তোলার জন্য গ্রন্থাগারে রয়েছে অডিও ভিজ্যুয়াল ইউনিট ও রুম থিয়েটার । যেখানে শিশু-কিশোরদের কম্পিউটার, ইন্টারনেট ব্লগিং ও অনলাইন বুক রিডিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা করা প্রদান করা ।